ads

শুক্রবার , ৩ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদী থেকে মায়ের লাশ উদ্ধার : হত্যার অভিযোগে ছেলে আটক

খবর টি পড়েছেন : ৩২৩
নালিতাবাড়ীতে নদী থেকে মায়ের লাশ উদ্ধার : হত্যার অভিযোগে ছেলে আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে গর্ভধারিণী মাকে কুপিয়ে ও আঘাত করে হত্যার পর লাশ নদীতে ফেলে রাখার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলে ফারুককে (৩৫) আটক করেছে থানা পুলিশ। ৩ জুন শুক্রবার ভোর রাতের কোন এক সময় ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌর শহরের ৮নং ওয়ার্ডের নিজপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী দিনমজুর নূর বানু (৫৫) তার ছেলে ফারুককে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। অপর ছেলে মনির ঢাকায় কাজ করে। ফারুক মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলে প্রায়ই তার মাকে মারধর করত।

বৃহস্পতিবার প্রতিরাতের মতো মা-ছেলে তাদের ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় দা দিয়ে কুপিয়ে এবং শীল ও বেলনা দিয়ে আঘাত করে হত্যা করে লাশ টেনে পাশের নদীতে ফেলে রাখে। শুক্রবার ভোরে স্থানীয়রা মা নূর বানুর রক্তাক্ত লাশ বাড়ির পাশের ভোগাই নদীতে ভাসতে দেখে। খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। ওইসময় অভিযুক্ত ছেলে ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর এবং মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক এবং হত্যায় ব্যবহৃত দা, শীল ও বেলনা জব্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইয়াবাসহ যুবক আটক পরবর্তী সংবাদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে পারেন প্রবাসীরাই :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads