ads

শুক্রবার , ৩ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ৩, ২০২২ ১:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ৭৫ পিচ ইয়াবাসহ রাসু চন্দ্র শীল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গণপদ্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসু উপজেলার ইশিবপুর গ্রামের সুলীন চন্দ্র শীলের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নকলার গণপদ্দী গ্রামের ফিরোজের দোকানের কাছে অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবাসহ রাসু চন্দ্র শীল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ হাজার পাঁচশত টাকা বলে জানায় র‌্যাব।

Need Ads