ads

বৃহস্পতিবার , ২ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা ও মেঘনা’ নামে হচ্ছে ২ নতুন বিভাগ

খবর টি পড়েছেন : ৩১৮
পদ্মা ও মেঘনা’ নামে হচ্ছে ২ নতুন বিভাগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৃহত্তর ঢাকার ৫টি জেলা নিয়ে ‘পদ্মা’ ও চট্টগ্রামের ৬টি জেলা নিয়ে ‘মেঘনা’ নামে দুটি নতুন বিভাগ হচ্ছে বলে আভাস পাওয়া গেছে। ২ জুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ঢাকা বিভাগ ভেঙ্গে ‘পদ্মা’ ও চট্টগ্রাম বিভাগ ভেঙ্গে ‘মেঘনা’ নামে নতুন দুটি বিভাগ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ কথা জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা নদীর নাম অনুযায়ী পদ্মা বিভাগ হচ্ছে। এ বিভাগ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা ফরিদপুরের নামেই বিভাগের নামকরণের জোর দাবি জানিয়েছিলেন।

বৃহত্তর কুমিল্লার ৩টি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এবং বৃহত্তর নোয়াখালীর ৩ জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থাকছে ‘মেঘনা’ বিভাগে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কোনো বিভাগের নাম সংশ্লিষ্ট জেলার নামে হবে না বলে এর আগে একাধিক বৈঠকে বলেছিলেন। তার সেই কথার বাস্তবায়নই হতে যাচ্ছে। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয়টি জেলায় প্রায় দুই কোটি মানুষের বসবাস।

ঢাকা ও চট্টগ্রামের ওপর চাপ কমানো ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রায় এক দশক আগেই সরকার দুটি বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর বিভিন্ন সময় বিভাগ সম্পর্কিত বিষয় আলোচনায় এলে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাদের প্রতিযোগিতার কারণে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে সরকার।

উল্লেখ্য, নতুন এই বিভাগ দুটি নিকারের অনুমোদন পেলে দেশে বিভাগের সংখ্যা হবে ১০টি। যদিও নতুন বিভাগ দুটির কার্যক্রম শুরু করতে আরও কিছু প্রক্রিয়া সম্পাদন করতে হবে সরকারকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ পরবর্তী সংবাদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে পারেন প্রবাসীরাই :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads