করোনা মহামারির কারণে ২ বছর বিরতির পর আজ ২ জুন বৃহস্পতিবার থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’।

‘ট্রিপ লাভার ঢাকা ট্রাভেল মার্ট’ শীর্ষক তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।




















