ads

বুধবার , ১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০০
সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন অর্থমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে সহযোগিতা চান অর্থমন্ত্রী।

Shamol Bangla Ads

এ সময়, করোনাকালীন সময়ে বাজেট সহায়তা, কোভিড মোকাবিলা ও টিকা ক্রয়ে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। এ ছাড়াও, ভিশন ২০৪১-কে সামনে রেখে সরকারের বিভিন্ন উদ্যোগে উন্নয়নের অংশীদার হতে বিশ্বব্যাংককে অনুরোধ জানান তিনি। ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও তিনি জানান।

হার্টউইগ শেফার ২০১৮ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্ক দেখভাল করতেন।

Shamol Bangla Ads

দ্বিপক্ষীয় সভায় হার্টউইগ শেফার বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক নির্দেশকে বিভিন্ন প্রতিবেশী দেশের থেকে বর্তমানে অনেক এগিয়ে রয়েছে, বিশেষত করোনা মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত উদ্যোগেরও প্রশংসা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে অপহৃতা কলেজছাত্রীকে উদ্ধার করল পিবিআই পরবর্তী সংবাদ শাহ আমানতে ৪ কেজির বেশি স্বর্ণসহ যাত্রী আটক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads