ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে অপহৃতা ছাত্রী মোছাঃ নাজমুন আরা সুলতানা নিপা (১৭) কে ঢাকার আশুলিয়া থানাধীন কান্দাইল গ্রামের মিয়া ফ্যাশন গার্মেন্টস এর সামনে মিয়া বাড়ী মসজিদ রোড এলাকা হতে ৩০ মে বিকেলে উদ্ধার করে পিবিআই, ময়মনসিংহের একটি চৌকস দল।

পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মোছাঃ নাজমুন আরা সুলতানা নিপা (১৭), পিতা-মোঃ রফিকুজ্জামান বাবলু, মাতা-মোছাঃ ফরিদা ইয়াসমিন, সাং-দৌলতপুর দক্ষিণ দয়ালপুর, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর। বর্তমান সাং-আকুয়া দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ শহরে অবস্থিত ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজে মানবিক বিভাগে লেখাপড়া করত। প্রায় ৪ মাস পূর্বে একটি বিয়ের অনুষ্ঠানে ১নং বিবাদী মোঃ সুমন (২৭), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সরিষাবাড়ী, জেলা-জামালপুর এর সাথে ভিকটিম নিপার পরিচয় হয়। এরপর হতেই ১নং বিবাদী সুমন প্রায় সময় কলেজে আসা-যাওয়ার পথে নিপাকে উত্যক্ত করত। নিপা ঘটনাটি তার পরিবারকে জানালে তার মা-বাবা ও আত্মীয়-স্বজন কলেজের সামনে ১নং বিবাদী সুমনকে জিজ্ঞাসা করে ‘কেন সে মোছাঃ নাজমুন আরা সুলতানা নিপা’ উত্যক্ত করছে। সে যেন আর ভিকটিম নিপাকে উত্যক্ত না করে। উক্ত কথায় ১নং বিবাদী সুমন ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে “আমি নিপাকে অপহরণ করে নিয়ে যাব। পারলে আপনারা ঠেকান”। এর দু’দিন পর গত ০২/০৪/২০২২ তারিখে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভিকটিম নিপা ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের সামনে পৌছলে ১নং বিবাদী সুমন অন্যান্য বিবাদীদের সহযোগীতায় ভিকটিম নিপাকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম মোছাঃ নাজমুন আরা সুলতানা নিপা এর মা বাদী হয়ে বিজ্ঞ বিচারক, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ময়মনসিংহে পিটিশন মামলা নং-৬৪/২২ (কোতোয়ালী), ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এ মামলা দায়ের করেন।
পিবিআই অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) পংকজ কুমার আচার্য মামলাটি তদন্ত করেন।

পিবিআই এসপির দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের অব¯’ান সনাক্ত পূর্বক গত ৩০মে বিকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কান্দাইল গ্রামস্থ মিয়া ফ্য্যাশন গার্মেন্টস এর সামনে মিয়া বাড়ী মসজিদ রোড এলাকা হতে অপহৃত ভিকটিম মোছাঃ নাজমুন আরা সুলতানা নিপা কে উদ্ধার করেন।
এ বিষয়ে পিবিআই এসপি গৌতম কুমার বিশ^াস জানান, এটি একটি চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণের ঘটনা। বিজ্ঞ আদালতের নির্দেশে গত ৩০/০৪/২০২২ তারিখে মামলাটির তদন্তভার পিবিআই ময়মনসিংহ জেলাকে প্রদান করা হলে পিবিআই কর্তৃক অত্র মামলার ভিকটিম মোছাঃ নাজমুন আরা সুলতানা নিপাকে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। মঙ্গলবার উদ্ধারকৃত ভিকটিম নাজমুন আরা সুলতানা নিপাকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে সে স্বেছায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।









