ads

বুধবার , ১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহ আমানতে ৪ কেজির বেশি স্বর্ণসহ যাত্রী আটক

খবর টি পড়েছেন : ২১৭
শাহ আমানতে ৪ কেজির বেশি স্বর্ণসহ যাত্রী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার সকালে উড়োজাহাজ থেকে ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক যাত্রীর নাম মো. সাইফুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে আসেন।

Shamol Bangla Ads

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সাইফুলের কাছে ৩ কেজি ৯৪৪ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছে স্বর্ণালংকারও পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে চার কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে সোয়া সাতটার পর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পরই শুল্ক গোয়েন্দারা সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করেন। স্বর্ণবারসহ সাইফুলকে উড়োজাহাজ থেকে আটক করা হয়।

Shamol Bangla Ads

অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বলেন, তল্লাশির সময় যাত্রী সাইফুলের কোমরে কালো টেপে মোড়ানো অবস্থায় ৩৪টি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছে স্বর্ণালংকার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ স্বাধীন বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads