ads

শুক্রবার , ২৭ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ঝড়ে ভেঙে পড়লো গ্রামীণফোন নেটওয়ার্কের টাওয়ার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৭, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ঝড়ে গ্রামীণফোন সিম কোম্পানীর একটি নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। এতে মো. লিকসন মিয়া (২৮) নামে স্থানীয় এক ব্যবসায়ীর দোকান ভেঙে গিয়ে নিজেও আহত হয়েছেন। ২৭ মে শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে ওই ঘটনা ঘটে। আহত লিকসন মিয়া পার্শ্ববর্তী বালিয়াচন্ডি গ্রামের মো. সরোয়ার্দীর ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ভ্যারাইটিজ দোকান ব্যবসায়ী মো. লিকসন মিয়া নিজের দোকান খুলে পরিস্কার পরিচ্ছন্ন করার সময় হঠাৎ করে বিকট শব্দে দোকানের পাশের মোবাইল টাওয়ারটি লিকসন মিয়ার মুদি দোকান এবং সিদ্দিকের মোবাইল সরঞ্জামসহ ইলেকট্রিকের দোকানের উপর ভেঙে পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং সেখানে আটকে পড়েন। পরে তার চিৎকারে বৃষ্টির মধ্যেই আশেপাশের লোকজন ছুটে এসে তাকে বের করে আনেন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিকসন মিয়া জানান, বিকেলে সামান্য বৃষ্টি হচ্ছিল। সেসময় আমি দোকান খুলে পরিচ্ছন্নতার কাজ করছিলাম। হঠাৎ মোবাইল টাওয়ারটি আমার দোকানের উপর ভেঙ্গে পড়ে দোকানঘরটি দুমড়ে-মুচড়ে যায়। টাওয়ারটি ভেঙে পড়ার পর প্রচুর বৃষ্টি হওয়ায় দোকানের সকল মালামাল ভিজে গিয়ে তার প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে গ্রামীণফোনের শেরপুর, ঝিনাইগাতী ও শ্রীবরদীর দায়িত্বপ্রাপ্ত ডিষ্ট্রিবিউশন ম্যানেজার মো. এরশাদ মিয়া টেলিফোনে জানান, বিকেলে ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ময়মনসিংহ থেকে টেকনিক্যাল টিম ইতোমধ্যে শেরপুরে চলে এসেছেন। আমরা টেকনিক্যাল টিমসহ ঘটনাস্থলে আছি। সরেজমিনে বিস্তারিত জেনে আহত ব্যবসায়ীর চিকিৎসাসহ ক্ষতিপূরণের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Need Ads