ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৬, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এটিএম আমীর হোসেন ও মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল হক লাভলু, অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন ও আব্দুর রহিম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরী, ফজলুর রহমান তারা ও শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও মাহফুজুল হক মোল্লা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী, শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম জুন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রহুল আমীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডিউন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আজ বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে রাজপথে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপিসহ সকল অঙ্গদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads