ads

শনিবার , ২৮ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিরাপদ মাতৃত্ব দিবসে আলোচনা সভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৮, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ২৮ মে শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসের উদ্যোগে সিভিল সার্জন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, ডা. আসমাউল হুসনা প্রমুখ।

Shamol Bangla Ads

এছাড়া একইদিন সকালে শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি হাসপাতালের বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম মিয়া ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক-নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Need Ads