ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে বিয়ারসহ ২ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৬, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদক বিয়ারসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৫ মে বুধবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. জাকির হোসেন (২৪) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ আসাদুজ্জামান (২৬)। বৃহস্পতিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাড়ে আটটার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে ১২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিয়ারসহ জাকির ও আসাদুজ্জামানকে আটক করে র‌্যাব। ওইসময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, নগদ ১৭ হাজার পাঁচশত টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads