ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুব সমাবেশে প্রীতি খেলাধূলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৩, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

শেরপুরে যুবদের মধ্যে সম্প্রীতি, সহিষ্ণুতা, সহমর্মিতা, শুভকাজে প্রাণের জাগরণ ঘটাতে দিনব্যাপী যুব সমাবেশ ও প্রীতি খেলাধূলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি স্থানীয় শুভাকাঙ্খী ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহযোগিতায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ যুব সমাবেশ ও খেলাধুলার আয়োজন করে।

Shamol Bangla Ads

১৫-৩০ বয়সী শতাধিক যুবক-যুবতী এতে অংশগ্রহণ করে ছেলেরা ফুটবল এবং মেয়েরা মিউজিক্যাল চেয়ার খেলায় অংশ নেয়। এছাড়া এদিনে তারা গান-আবৃত্তি, আনন্দ আড্ডায় মেতে ওঠে। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ ওই যুব সমাবেশের উদ্বোধন করেন।

যুব ফোরামের তরুণরা লিও গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্ক নামে দু’টি দলে ভাগ হয়ে ফুটবল খেলায় অংগ্রহণ করেন। এতে দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে লিও গজনী অবকাশ একাদশ ১-০ গোলে মধুটিলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে, মেয়েদের মিউজিক্যাল চেয়ার খেলায় শ্রীবরদীর সুমাইয়া প্রথম, শহরের চাপাতলির কল্পনা দ্বিতীয় এবং আবৃত্তি শিল্পী সোহাগী আক্তার তৃতীয় স্থান অর্জন করেন। প্রীতি খেলাধুলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, শিক্ষাবিদ-সংস্কৃতিকর্মী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা উদীচী সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, কবি হাসান শরাফত, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, পৌর লেডিস ক্লাবের সম্পাদক আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন জাতি-গোষ্ঠি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে সকলের সাথে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন গড়ে তোলা, অসাম্প্রদায়িক মনোভাব পোষণ, ধর্মীয় ও জাতিগত অসহিষ্ণুতা দূর করে সহিষ্ণুতা প্রদর্শন, সর্বোপরি মানবিক নেতৃত্ব গঠন এবং স্বেচ্ছাসেবামুলক মনোভাবের গুরুত্ব তুলে ধরেন। যুব নেতা শুভংকর সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর স্পোর্টস ক্লাবের প্রশিক্ষনার্থী ১৫ জন অসচ্ছল পরিবারের ক্ষুদে ফুটবলারকে উন্নতমানের পানির পট উপহার প্রদান করা হয়। নারী রক্তদান সংস্থা, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি), ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ), শেরপুর স্পোর্টস একাডেমী এবং হদি-ক্ষত্রিয় যুব সংগঠনের স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

Need Ads