ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৩, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুরে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সংগঠনের সভাপতি পার্থ সারথি করের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে পানিতে ডোবা রোধে ধারনা পত্র পাঠ করেন ন্যাশনাল এলায়েন্স ফর ড্রাউনিং এর আহবায়ক সদরুল হাসান মজুমদার। এতে বলা হয়, দেশে পানিতে ডোবার শতকরা ৮০ ভাগ শিশু পানিতে ডুবে মারা যায় এবং বেলা ১০ টা থেকে ১ টা পর্যন্ত শিশু মারা যায় ৬০ ভাগ শিশু। এর কারণ হিসেবে দেখা গেছে ওই সময় বাড়িতে অভিভাবকরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকেন। তাই ওই সময়ে শিশুদেরকে কোন আশ্রয়ে রাখা প্রয়োজন।

সভায় আরও জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বিগত ২০২১ সালের ২৮ এপ্রিল পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক ঐতিহাসিক রেজ্যুলেশন গ্রহন করেছেন। রেজ্যুলেশনে পানিতে ডুবে মৃত্যুকে একটি ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। প্রথমবারের মতো জাতিসংঘে এই রেজ্যুলেশনটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাশের স্থানী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এর্ব এতে নেতৃত্ব দেন আয়ারল্যান্ড এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেন ৮১ টি দেশ। পরবর্তীতে ওই রেজ্যুলেশনের মাধ্যমে প্রতি বছর ২৫ জুলাইকে ‘বিশ্ব পানিতে ডোবা দিবস’ হিসেবে ঘোষনা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফায়েল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আক্রাম হোসেন, ফায়ার সার্ভিসের বিভাগের এএসএম মোহসীন, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী, সাংবাদিক হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।

ওইসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads