ads

বুধবার , ১৮ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭ হাজার নারী পেলেন এসডিএফ’র সাড়ে ৩ কোটি টাকার অনুদান

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মে ১৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৭ হাজার ১০২ জন দুস্থ নারীকে অনুদান দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। ১৮ মে বুধবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের লয়খা নব উচ্চ বিদ্যালয় মাঠে এসডিএফ’র উপকারভোগী সদস্যদের মাঝে ওই অনুদান বিতরণ করেন প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ’র চেয়ারম্যান মো. আব্দুস সামাদ ফারুক। এদিন লয়খা গ্রামের ৫৩৭ জন ও উরফা গ্রামের ৮৫৪ জন নারীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ ফারুক বলেন, এসডিএফ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীন একটি অলাভজনক ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এসডিএফ সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ. জীবিকায়ন কার্যক্রম, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে সরকারকে সহায়তা করে যাচ্ছে।

নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাউসার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ’র পরিচালক (অপারেশন) মো. গোলাম ফারুক, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সমাজসেবক অধ্যাপক আবুল কাশেম, ও উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো। ওইসময় এসডিএফ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এসডিএফ সূত্রে জানা গেছে, সারাদেশে এসডিএফ’র আওতায় এনজেএলআইপি প্রকল্পভুক্ত ১২ টি জেলার ৩৬ টি উপজেলার ২ হাজার ৩৪৯ টি গ্রামের কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত মোট ২ লাখ ৫৫ হাজার উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১২৭ কোটি ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলার নকলা, উরফা, গণপদ্দী, চন্দ্রকোনা, বানেশ্বর্দী ও পাঠাকাটাসহ মোট ৬টি ইউনিয়নের ৬৬টি গ্রামের হতদরিদ্র মহিলা ও যুবকদের নিয়ে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Need Ads