শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিসেফ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ‘কোভিড-১৯ প্রতিরোধ’ প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে।

১৮ মে বুধবার সকালে উপজেলা মিল মালিক সমিতির হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) মো. জয়নাল আবেদীন।
সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব শাহা এবং কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে ‘কোভিড-১৯ প্রতিরোধ’ প্রকল্প সম্পর্কে উপস্থাপিত ধারণাপত্রের ওপর আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, এলাকা সমন্বয়ক মো. খাইরুল ইসলাম বাশার, জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভ প্রমুখ।




