ads

বুধবার , ১৮ মে ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন নবগঠিত পৌর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। ১৮ মে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ওই শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন তারা।
শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর ক’দিন আগে শহরের নিউমার্কেটস্থ আলীশান হোটেল মিলনায়তনে ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে প্রথম মতবিনিময় করেন পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বলেন, বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার নেতৃত্বে উজ্জীবিত হয়ে পৌর আওয়ামী লীগকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করেছি।

Need Ads