ads

মঙ্গলবার , ১৭ মে ২০২২ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নলকুড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১৭, ২০২২ ৯:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (বালক-অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৭ মে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মিনি স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনাল খেলায় ধানশাইল ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে নলকুড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন নলকুড়া ইউনিয়ন দলের জেসিন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। ওইসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিনুর ইসলাম, অতিরিক্ত সম্পাদক শাহাদৎ হোসেন মিলন প্রমুখ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এ টুর্নামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন অংশগ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads