বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে শেরপুরে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে আইনজীবীদের বেনাভোলেন্ড ফান্ড গড়ে দিয়েছিলেন। পরবর্তীতে পরবর্তীতে কোন সরকারি ওই ফান্ডে সহায়তা দেয়নি। আজ জাতির পিতার দর্শন অনুসরণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আইনজীবীদের প্রতি উদার রয়েছেন বলেই ওই ফান্ড সমৃদ্ধ করার পাশাপাশি আইনজীবীদের উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার কাউন্সিলের গ্রুপ বি আসনের সদস্য প্রার্থী, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জালাল উদ্দিন খান, এ আসন থেকে নির্বাচিত সাবেক সদস্য, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এইচআর জাহিদ আনোয়ার, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না।
উল্লেখ্য, আগামী ২৫ মে অনুষ্ঠেয় বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাধারণ আসনে ৭ জন ও গ্রুপ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




