ads

সোমবার , ১৬ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১৬, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার সকালে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। ওইসময় তিনি তার সমাপনী বক্তব্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

একইসাথে অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। এবং মাসিক ভালো পারফর্মেন্স বিবেচনা করে এসআই ও এএসআই দের ভালো কাজের মূল্যায়ন স্বরূপ অর্থ পুরস্কার ও সনদ প্রদান করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-গণদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, পুলিশ লাইন্সের আরআই বিরাজ চন্দ্র সরকার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানার পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ অংশগ্রহণ করেন।

Need Ads