ঝিনাইগাতী প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের মুক্তমঞ্চে ওই সভার আয়োজন করা হয়।

ঝিনাইগাতী প্রেসক্লাব’র সভাপতি এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবাগত সভাপতি মো. নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সাংবাদিক জিয়াউল হক, প্রভাষক রফিকুল ইসলাম, হারুন অর রশিদ দুদু, আবু হেলাল, আরএম সেলিম শাহী, লোকমান হোসেন প্রমুখ।
জানা যায়, ঝিনাইগাতী প্রেসক্লাব আয়োজিত এসভায় সভাপতি এম খলিলুর রহমান ঝিনাইগাতী প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং একই সাথে ঝিনাইগাতী প্রেসক্লাব’র নতুন কমিটি গঠনের আহ্বান জানান। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মো. নমশের আলমকে সভাপতি এবং মোহাম্মদ দুদু মল্লিককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী প্রেসক্লাব’র ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।

সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুরুল হক, ইউসুফ আলী,আনিছ আহমেদ, আরিফুল ইসলাম, শাহজাহান, জুলহাস উদ্দিন হিরু,সুজন মাহমুদ সোহেল, সাইফুল ইসলাম,আব্দুল হালিম, রেজাউল করিম, নজরুল ইসলামসহ ঝিনাইগাতীতে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ ।




