ads

সোমবার , ১৬ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা : একমাত্র আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১৬, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ

শেরপু‌রের নকলায় আ‌রিয়ান না‌মে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ওই মামলার একমাত্র আসামি মামা জিহাদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

১৫ মে রবিবার রাতে উপজেলার কলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, ওই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে শিশুর মামাকে আটক করা হয়। ওই ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় জিহাদকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রবিবার বিকেলে মামা জিহাদ শিশু আ‌রিয়ান‌কে কো‌লে নি‌য়ে বাড়ির বাই‌রে বের হ‌য়ে নি‌খোঁজ হন। পরে খোঁজাখুঁজির এক পর্যা‌য়ে সন্ধ্যায় নানার বা‌ড়ির গোয়ালঘ‌রে বস্তাবন্দি লাশ দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই পলাতক ছিল জিহাদ।

Need Ads