ads

শনিবার , ১৪ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রক্তসৈনিক বিভাগীয় সেরা রক্ত সংগ্রহকারী সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১৪, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে ত্রৈমাসিক ময়মনসিংহ বিভাগীয় সেরা রক্ত সংগ্রহকারী সম্মাননা প্রদান করা হয়েছে। ১৩ মে শুক্রবার বিকেলে শেরপুর জেলা ডায়াবেটিকস হাসপাতাল মিলনায়তনে আয়োজিত ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু প্রধান আলোচক উপদেষ্টামন্ডলীর সদস্য, মানবাধিকার কর্মী তাহমিনা জলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিগণ সেরা রক্ত সংগ্রহকারী ও সেরা টিম লিডারদের হাতে সম্মাননা স্মারক ও উদ্দীপনা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রক্তসৈনিক শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক লাবিব হাসান স্বপন ও তানভীর মাহতাব, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সহকারী সমাজসেবা বিষয়ক সম্পাদক ইভানা ফারদীন জোহা, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সাজিদ হাসান শান্ত, ঝিনাইগাতী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জজ মিয়া, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, রক্তসৈনিক শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউপি শাখার ম্যানেজমেন্ট সমন্বয়ক সানজিমুল ইসলাম শাহিন, ৭নং শেরপুর পৌর ওয়ার্ড শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, ৫নং পৌর ওয়ার্ড শাখার সভাপতি শাকির মাহমুদ, সহ-সভাপতি মোহাইমিন হাসান সাবিদ, ৮নং পৌর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক অন্তর আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

জানা যায়, গত বছরের ২১ আগস্ট থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় ত্রৈমাসিক রক্ত সংগ্রহ প্রতিযোগিতায় ২৮৭ ব্যাগ রক্ত সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করেন রক্তসৈনিক শেরপুরের ৭নং পৌর ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ হোসেন। ২৮০ ব্যাগ রক্ত সংগ্রহ করে দ্বিতীয় স্থান অধিকার করেন রক্তসৈনিক শ্রীবরদীর সভাপতি সাজিদ হাসান শান্ত ও ২৬৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে তৃতীয় স্থান অধিকার করেন রক্তসৈনিক ঝিনাইগাতীর সিনিয়র সহ-সভাপতি জজ মিয়া। অন্যদিকে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৫ মার্চ পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় ত্রৈমাসিক প্রতিযোগিতায় ২৯০ ব্যাগ রক্ত সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করেন রক্তসৈনিক শেরপুর ৮নং পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক অন্তর আহমেদ। ২৭৮ ব্যাগ রক্ত সংগ্রহ করে দ্বিতীয় স্থান অধিকার করেন রক্তসৈনিক শ্রীবরদীর সভাপতি সাজিদ হাসান শান্ত ও ২৫৬ ব্যাগ রক্ত সংগ্রহ করে তৃতীয় স্থান অধিকার করেন রক্তসৈনিক শেরপুর ৭নং পৌর ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ হোসেন।

এছাড়া রক্তসৈনিক বাংলাদেশ ফেসবুক গ্রুপের মডারেটর হিসেবে সেরা টিম লিডার মার্চ-২০২২ নির্বাচিত হয়েছেন রক্তসৈনিক শেরপুর ৫নং পৌর ওয়ার্ডের প্রচার সম্পাদক তানকিন হোসেন তুহিন ও এপ্রিল-২০২২ সেরা টিম লিডার নির্বাচিত হয়েছেন রক্তসৈনিক বলাইয়েরচর ইউপির ম্যানেজমেন্ট সমন্বয়ক ব্রিজেট বেবী চিসিম।

Need Ads