ads

শনিবার , ১৪ মে ২০২২ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১৪, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে শনিবার শালচুড়া আদর্শ রিসোর্ট, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ওই বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয়এবং সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম, ডিরেক্টর ‘চ’ অঞ্চল কালব ঢাকার অধ্যক্ষ হেলাল উদ্দিন ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান।

মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, ক্রেডিট কমিটির আহবায়ক আলী হোসেন পাঠান, ঝিনাইগাতী শিক্ষক কো- অপারেটিভ সমিতির সভাপতি নুরুল ইসলাম মোগল প্রমুখ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বাদশা তার বক্তব্যে সমিতির বার্ষিক আয়-ব্যয় তুলে ধরে বলেন,এ সংগঠনটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ সংগঠনের সদস্য রয়েছে প্রায় ৭ হাজার। সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ কোটি টাকা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সমিতির দায়িত্বশীল কর্মকর্তা, সদস্য ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads