ads

শনিবার , ১৪ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি আশুতোষ, সাধারণ সম্পাদক সরোয়ার

খবর টি পড়েছেন : ১৮৬
ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি আশুতোষ, সাধারণ সম্পাদক সরোয়ার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২০২২-২০২৩ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা। ১৩ মে শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ল’ রিপোর্টার্স ফোরামের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম ওই ফলাফল ঘোষণা করেন। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মিজান মালিক ও তোফায়েল হোসেন। সংগঠনের ১৩টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার দিদারুল আলম। যুগ্ম সম্পাদক পদে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ পদে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুখপাত্রের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল),ঢাকা মেইল ডটকমের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, ঢাকাপ্রকাশ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম এবং যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন।

Shamol Bangla Ads

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, এলআরএফের সাবেক সভাপতি এম বদি উজ জামান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, দিদারুল আলম দিদার, একেএম রফিকুল হাসান (হাসান জাভেদ), আজিজুল ইসলাম পান্নু, মনিরুজ্জামান মিশন, সংগঠনের সিনিয়র সদস্য মাহমুদুর রহমান খোকন, শংকর মৈত্র, এম এ নোমান, আবুল কাসেম, বিকাশ নারায়ণ দত্ত, সাজেদুল হক ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোপালগঞ্জে বাস, মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৮ পরবর্তী সংবাদ বুদ্ধ পূর্ণিমা আজ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads