ads

বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১৮৮
নালিতাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলায় এক বু‌দ্ধি প্রতিবন্ধী কি‌শোরীকে (১৬) ধর্ষণের অ‌ভি‌যোগে আবদুল ওয়াদুদ ওরফে দুদা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। ‌ ১২ মে বৃহস্পতিবার সকালে উপ‌জেলার রূপনারায়নকুড়া ইউ‌নিয়‌নের কাওয়াকুড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃ‌ত ওয়াদুদ উপ‌জেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কাওয়াকু‌ড়ি গ্রা‌মের বা‌সিন্দা।

Shamol Bangla Ads

পু‌লিশ ও ওই কি‌শোরীর প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপ‌জেলার রূপনারায়নকুড়া ইউ‌নিয়‌নের কাওয়াকুড়ি গ্রা‌মের ওই কিশোরীর বাড়িতে একা রেখে তাঁর বাবা মা ধানের কাজ কর‌তে বাইরে যান। বা‌ড়ি‌তে কেউ না থাকার সুযোগে সকাল ৯ টার দি‌কে আবদুল ওয়াদুদ দুদা ওই কি‌শোরীর ঘ‌রে প্রবেশ ক‌রেন। ওসময় ওই কি‌শোরী ঘ‌রে ঘুমা‌চ্ছিল। প‌রে ওয়াদুদ জোরপূর্বক ওই কি‌শোরীকে ধর্ষণ ক‌রেন। প‌রে কি‌শোরীর চিৎকা‌রে বা‌ড়ির পা‌শে থাকা লোকজন ও কি‌শোরীর মা বাবা বা‌ড়ি ছুটে গেলে কিশোরী তার মার কা‌ছে ধর্ষণের বিষয়‌টি জানায়। পরে ওই কিশোরীকে নিয়ে তার বাবা নালিতাবাড়ী থানায় গিয়ে ওয়াদু‌দের বিরু‌দ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ক‌রেন।

মামলার পর পু‌লিশ অ‌ভিযান চালিয়ে অ‌ভিযুক্ত আবদুল ওয়াদুদকে গ্রেফতার ক‌রে। সেইসাথে ডাক্তারি প‌রীক্ষার জন্য ওই কি‌শোরী‌কে শেরপুর জেলা সদর হাসপাতা‌লে পাঠা‌য়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার এসআই সাইদুল ইসলাম ব‌লেন, ওই ঘটনায় কি‌শোরীর বাবা বা‌দী হ‌য়ে থানায় একটি মামলা ক‌রে‌ছেন। অ‌ভিযুক্ত ব্যক্তিকে অভিযান চা‌লি‌য়ে কাওয়াকু‌ড়ি গ্রাম থে‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভিকটিমকে মে‌ডি‌কেল প‌রীক্ষার জন্য জেলা সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে শেরপুরের সিনিয়র সহকারী পু‌লিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফ‌রোজা নাজনীন ব‌লেন, ওই কি‌শোরী‌কে ডাক্তা‌রী প‌রীক্ষার জন্য জেলা সদ‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ইতোমধ্যে ধর্ষক ওয়াদুদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকা‌লে তাকে আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ৩০… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী-শ্রীবরদীতে ৪৮০০ লিটার ভোজ্য তেল জব্দ : ১…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads