ads

বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১২, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ

শেরপুরে সাথী স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুইটি গোডাউন ও বাসা থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১২ মে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার বাজারে অবৈধভাবে তেল মজুদ ও বেশী দামে বিক্রির দায়ের ওই দোকানের মালিক আবু সায়েম সাথীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে জব্দকৃত তেল ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রি করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীর খামার বাজারে সাথী স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সাথী স্টোরের মালিক আবু সায়েম সাথীর বাসা ও দুইটি গুদাম থেকে কার্টুন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে ৩ মাসে আগের মূল্য লেখা রয়েছে। তবে মূল্যের সিল কৌশলে উঠিয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রতি লিটার সয়াবিন ২০০ থেকে ২২০ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানী।

পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি ধারায় ব্যবসায়ী আবু সায়েম সাথীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৫ হাজার লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মাঝে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Need Ads