ads

সোমবার , ৯ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ৯, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

শেরপুরে ১১ গ্রাম হেরোইনসহ মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ৮ মে রবিবার রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত বাচ্চু মিয়া একই ইউনিয়নের কুলুরচর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। সোমবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের প্রত্যন্ত পল্লী সাতপাকিয়া গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় ১১ গ্রাম হেরোইনসহ বাচ্চু মিয়াকে আটক করে র‌্যাব। ওইসময় তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে র‌্যাবের তরফ থেকে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বাচ্চু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads