ads

রবিবার , ৮ মে ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিশ্ব মা দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৮, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব মা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়।

Shamol Bangla Ads

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরন নবী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্য বিশ্ব ‘মা’ দিবসের তাৎপর্য তুলে ধরেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads