ads

সোমবার , ২ মে ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৭৮হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. শফিকুল ইসলাম (৩৫) নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২ মে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ময়মনসিংহের হালুয়াঘাট থানার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যসহ সকাল নয়টার দিকে নকশী ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শফিকুলকে গ্রেফতার করা হয়। ওইসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪৯টি ও ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads