ads

রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাকা ঘর পাওয়ার অপেক্ষায় ১৬৯ গৃহহীন পরিবার

খবর টি পড়েছেন : ২৩৭
শেরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাকা ঘর পাওয়ার অপেক্ষায় ১৬৯ গৃহহীন পরিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অন্যরকম ঈদ আনন্দে বইছে খুশির জোয়ার

শেরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছে ১৬৯টি ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রথম বরাদ্দে নির্মিত ওই ঘরগুলো হস্তান্তর করা হবে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের ওইসব ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর করবেন।

Shamol Bangla Ads

ঘর হস্তান্তর উপলক্ষে ২৪ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে ওইসব তথ্য জানান শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি আরও জানান, মুজিববর্ষ উপলক্ষে জেলায় মোট ১ হাজার ১১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৯১টি পরিবার ও দ্বিতীয় পর্যায়ে ১৬৭টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এবার তৃতীয় পর্যায়ে ৩৩৯টি ঘরের মধ্যে প্রথম ধাপে ১৬৯টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে শেরপুর সদরে ৫০টি, নালিতাবাড়ীতে ৫০টি, নকলায় ৩০টি, শ্রীবরদীতে ২৫টি ও ঝিনাইগাতীতে ১৪টি ঘর রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জেলায় ওইসব ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। ইতোমধ্যে ১৪৪টি ঘরের কাজ শতভাগ শেষ হয়েছে, যা আগামী ২৬ এপ্রিল হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। বাকী ঘরগুলো আগামী ২/৩ সপ্তাহের মধ্যে কাজ শেষ করে হস্তান্তর করে বরাদ্দকৃতদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আবুল হাশিম ও দেবাশীষ ভট্টাচার্য। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রশাসনের আরডিসি রুয়েল সাংমা, এনডিসি সাদিক আল সাফিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রধানমন্ত্রীর উপহারের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ নকলায় কাফনের কাপড়ে মোড়ানো বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads