ads

রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রধানমন্ত্রীর উপহারের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২৪, ২০২২ ৩:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর আগামী ২৬ এপ্রিল হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

২৪ এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ উপজেলায় ৩য় পর্যায়ে নির্মিত ৩০টি আধা-পাকা ঘর দুইশতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads