ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ১৯৫
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ২৪ এপ্রিল রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। আজ ফ্রান্সের বেশিরভাগ এলাকায় ছুটি। ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

Shamol Bangla Ads

গত ১০ এপ্রিল অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে জয় পেয়েছেন ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁ। তার বিরুদ্ধে লড়ছেন র‍্যাসেলমেন্ট ন্যাশনাল পার্টির ডানপন্থী প্রার্থী মেরি লে পেন।

ম্যাক্রোঁ জানিয়েছেন, ভোটের ফলাফল যাই হোক না কেন সন্ধ্যায় আইফেল টাওয়ারের পাদদেশে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

Shamol Bangla Ads

২০১৭ সালে বড় ধরনের পরিবর্তনের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিলেন এমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু তার শাসনামলে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। ফলে এর আগে যারা তাকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এখন আর তাকে চান না। ম্যাক্রোঁর বিরোধিতাকারীরা তাকে অহংকারী ও ধনীদের রাষ্ট্রপতি বলে অভিহিত করে থাকেন। অন্যদিকে ডানপন্থী মেরি লে পেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে দ্বিতীয় রাউন্ডে ম্যাক্রোঁ কাছে পরাজিত হয়েছিলেন মেরি লে পেন। সে সময় তিনি যে ভুলগুলো করেছিলেন তা থেকে শিক্ষা নিয়ে এবার তৃতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট পদে লড়ছেন। এবার হারলে তাকে ভোটের ময়দান থেকে তল্পি গোটাতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আফগানিস্তানের মসজিদে নামাজের সময় বিস্ফোরণ, হতাহত বহু পরবর্তী সংবাদ রাশিয়া-ইউক্রেনকে যেমন দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন অস্টিন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads