শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার বিকেলে শহরের হ্যালো বাইপাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য সচিব সাবিহা জামান শাপলা। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদল।
সবুজ আন্দোলনের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এম. সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সংগঠনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মহিউদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ ও নাঈম ইসলাম, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামিউল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

ওইসময় নালিতাবাড়ী উপজেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি পর্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।









