ads

রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মার্সেলের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ১৮৭
নালিতাবাড়ীতে মার্সেলের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুনা ইলেকট্রনিক্সের উদ্যোগে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানী মার্সেলের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার শহরের অদুরে হ্যালো বাইপাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

মার্সেল কোম্পানীর এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সামিউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল। ওইসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ, শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মার্সেলের ব্র্যান্ডিং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সবুজ আন্দোলনের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ নকলায় প্রধানমন্ত্রীর উপহারের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads