ads

শনিবার , ২৩ এপ্রিল ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ২৩, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ‌্যুৎস্পৃষ্টে অষ্টমনি কোচ (৫০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল শনিবার দুপু‌রে উপ‌জেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে ওই ঘটনা ঘ‌টে। অষ্টম‌নি ওই গ্রামের মাখন চন্দ্র কোচের স্ত্রী।

Shamol Bangla Ads

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার দুপুরে অষ্টমনি কোচ তার নিজ ঘর থে‌কে বের হয় ভেজা কাপড় শু‌কানোর জন‌্য। ওইসময় বসতঘর থেকে গোয়াল ঘরে কাপড় শুকানোর জন্য জিআই তারে ভেজা কাপড় ছ‌ড়ি‌য়ে দেওয়ার সময় তি‌নি বিদ্যুতায়িত হন। প‌রে প‌রিবা‌রের স্বজন ও আশপা‌শের লোকজন এ‌সে বিদ‌্যুতের সং‌যোগ খুলে দেয়।

প‌রে গুরুতর আহত অবস্থায় তা‌কে দ্রুত ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে ঝিনাইগাতী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, এ বিষয়ে থানায় এক‌টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads