ads

শনিবার , ২৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সিএন‌জি-মোটরসাই‌কেল সংঘ‌র্ষে মস‌জি‌দের ইমাম নিহত, আহত ২

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ২৩, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

শেরপু‌রের শ্রীবরদীতে সিএন‌জি-মোটরসাই‌কেল সংঘ‌র্ষে মোরাদ মিয়া (২৫) না‌মে এক মস‌জি‌দের ইমাম নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রো দুইজন।

Shamol Bangla Ads

২৩ এপ্রিল শ‌নিবার বি‌কে‌লে উপ‌জেলার শেখ‌দি এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত মোরাদ কলাকান্দা গ্রামের আঃ লতিফের ছেলে। আহতরা হলেন- চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে মোঃ খায়ের উদ্দিন (৫০) ও খায়েরের শিশু বাচ্চা আমির হামজা (১০)।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, মোরাদ মিয়া, খায়ের ও খায়েরের শিশু সন্তান আমির হামজাকে সা‌থে নি‌য়ে শ্রীবরদী বাজার থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে উপ‌জেলার মাটিয়াকুড়ার উ‌দ্দে‌শ্যে যা‌চ্ছি‌ল। এসময় শেখ‌দি এলাকায় পৌঁছলে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে দায়িত্বরত ডাক্তার মোরাদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌দের‌কে জেলা সদর হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

Shamol Bangla Ads

এ ব‌্যাপা‌রে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে‌ছে।

জুবাইদুল ইসলাম
শেরপুর

Need Ads