ads

শনিবার , ২৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২৩, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি, জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও তরুণ ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৩০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তিনি ২২ এপ্রিল শুক্রবার শহরের পশ্চিম গৌরীপুরস্থ নিজ এলাকায় মসজিদে তারাবী নামাজ শেষে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ অনেক আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি একজন ছটপটে ও অত্যন্ত মিশুক প্রকৃতির লোক হওয়ায় তার সাথে এলাকাবাসীসহ দল-মত সবারই সুন্দর সম্পর্ক ছিল।

Shamol Bangla Ads

এদিকে, শনিবার বেলা আড়াইটায় শহরের গেীরীপুরস্থ মৈত্রী বাড়ি মাঠে সাইফুলের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন। ওইসময় তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিএনপি নেতা এডভোকেট মোখলেছুর রহমান জীবন, আব্দুল আওয়াল চৌধুরী, এএসএম শহিদুল ইসলাম, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, শফিকুল ইসলাম মাসুদ, হাছানুর রেজা জিয়া, আলহাজ্ব আব্দুল রশিদ, দেলোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

পরে তারে নৌহাটা পৌর কবরস্থানে দাফন করা হয়।

Need Ads