ads

শনিবার , ২৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২৩, ২০২২ ১:১৭ অপরাহ্ণ

শেরপুর পৌর শহরের আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বিকেলে আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সভাপতি আব্দুল করিম ও হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী লুলু, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মশ, উপদেষ্টা মিজানুর রহমান শাহ আলম, আখের মামুদ বাজার ভূমি মালিক সমিতির সভাপতি ডা. শরাফত আলী, আখের মামুদ বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ কাজমী নয়ন, জেলা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি আলমগীর আল আমিন হারুন, সাংবাদিক নাইম ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আখের মামুদ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হালিম উদ্দিন। ইফতার মাহফিলে অতিথি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়।

Need Ads