শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দও ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী জয় ও খোরশেদ আলম ইয়াকুব।

আলোচনা শেষে প্রায় ৫ শতাধিক পথচারী ও জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে দলের নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেন নেতৃবৃন্দ।




