ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মে থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ৭০৪
মে থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রতিবছরের ন্যায় এবারও কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবিস্তার লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩ মাসের জন্য হ্রদের সকল প্রকার মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক। ২১ এপ্রিল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদের মাছ শিকারের ওপর এক বৈঠকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা প্রদান করেন।

Shamol Bangla Ads

বৈঠকে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি এসএম ফেরদৌস ইসলাম, রাঙ্গামাটি জেলা বিএফডিসি ব্যাবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, নৌ পুলিশ প্রতিনিধি, বিজিবি প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদের সকল প্রকার মাছ শিকার-আহরণ, বাজারজাত করণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য বন্ধ রাখার এই পদক্ষেপ হ্রদে পানির পরিমাণের উপর নির্ভর করে বাড়ানোও হতে পারে। তবে হ্রদে পানির সীমা ঠিকঠাক থাকলেও তিনমাসই বন্ধ থাকবে মাছ আহরণ। এ ৩ মাস নৌ পুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা ও অভিযান পরিচালনা করবে।

Shamol Bangla Ads

এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বিএফডিসিকে নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিকে কাপ্তাই হ্রদের সাথে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে পায় সে বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগাম বন্যা থেকে ফসল রক্ষায় হাওরে আসছে নতুন… পরবর্তী সংবাদ ৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads