ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগাম বন্যা থেকে ফসল রক্ষায় হাওরে আসছে নতুন প্রকল্প

খবর টি পড়েছেন : ৬৩১
আগাম বন্যা থেকে ফসল রক্ষায় হাওরে আসছে নতুন প্রকল্প
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌ-যান চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জে দু’টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। একটি হলো নদী খনন ও আরেকটি কজওয়ে নির্মাণ। বছরের শেষের দিকে এই দু’টি প্রকল্পের কাজ শুরু হতে পারে। এখন এর সমীক্ষার কাজ চলছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে এসব জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জের মানুষের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আমরা আশা করছি আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে কাজ শুরু করতে পারব। ১৫৪৭ কোটি টাকার ১৪টি নদী ও এর সঙ্গে যত সংযোগ খাল রয়েছে তা খননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যার সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার রিপোর্ট আমরা সেপ্টেম্বরের ভেতরে পাবো। এরপর একনেকে তুলে পাস করাব।’

জাহিদ ফারুক আরও বলেন, ‘নদীপথ দিয়ে নৌ চলাচলের জন্য ও ফসল কেটে কৃষক যেন তাদের বাড়িতে নিয়ে যেতে পারে সেজন্য ৯০টি কজওয়ে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমে কজওয়ের পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। যখন কৃষকের ফসল কাটা শেষ হয়ে যাবে তখন কজওয়েগুলো খুলে দেওয়া হবে। এই দু’টি কাজ হলে আগামীতে এরকম আগাম বন্যা মোকাবেলা করতে পারব।’

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সিলেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকে সমাপনী পরীক্ষা থাকছে না : প্রতিমন্ত্রী পরবর্তী সংবাদ মে থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads