ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

খবর টি পড়েছেন : ২৩২
৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চেক প্রতারণার ৯ মামলায় জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কয়েকজন বিচারক পৃথক আদেশে তার জামিন মঞ্জুর করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, নয় মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

তার বিরুদ্ধে আর কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে এই আইনজীবী বলেন, অনেকগুলো মামলা হয়েছে। আরও নতুন নতুন মামলা হচ্ছে। এই মুহূর্তে মামলার নির্দিষ্ট করে সংখ্যা বলতে পারছি না।

Shamol Bangla Ads

গত বছর ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামের একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হন শামীমা নাসরিন। তবে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারেই রয়েছেন রাসেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মে থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে… পরবর্তী সংবাদ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads