ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ৩৫৬
নালিতাবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ইলিয়াস খান সমর্থিত অংশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার নন্নী বাজারের রফিক মহাজনের ধানের খলায় ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ইফতার মাহফিলপূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলার বিএনপির আহবায়ক অধ্যাপক নুরুল আমীন। নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নন্নী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা কামরুল ইসলাম বিএসসি, কামাল হোসেন, যুবদল নেতা রুহুল আমীন, হুমায়ুন কবির ও মোক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, আলী আশরাফ ভুইয়া, নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদে বিশেষ ভিজিএফ পাচ্ছেন ১ লক্ষ ৬৪… পরবর্তী সংবাদ নকলায় শিকলবন্দি অবস্থায় মানসিক রোগীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads