ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদে বিশেষ ভিজিএফ পাচ্ছেন ১ লক্ষ ৬৪ হাজার অতিদরিদ্র ও দুস্থ মানুষ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২১, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে বিশেষ ভিজিএফ পাচ্ছেন ১ লক্ষ ৬৪ হাজার ৬৫ জন অতিদরিদ্র ও অসহায় দুস্থ মানুষ। এ উপলক্ষে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দমূলে ইতোমধ্যে জেলার ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ভিজিএফের কার্ডের উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। সে মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরগুলো বিতরণের প্রস্তুতি কার্যক্রম শেষ করেছে।

Shamol Bangla Ads

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুয়েল সাংমা জানান, এবার জেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১ লক্ষ ৬৪ হাজার ৬৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৯শ ৪৫টি, নকলায় ১৩ হাজার ৯শ ১৩টি, নালিতাবাড়ীতে ৩২ হাজার ৮শ ২৯টি, শ্রীবরদী ২১ হাজার ৪শ ৫৫টি ও ঝিনাইগাতী উপজেলায় ১২ হাজার ৬শ কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলার ৪টি পৌরসভার মধ্যে শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬শ ২১টি, নকলা পৌরসভায় ৩ হাজার ৮১টি, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ৮১টি ও শ্রীবরদী পৌরসভায় ১ হাজার ৫শ ৪০টি কার্ড বিতরণ করা হয়েছে।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, ইতোমধ্যে শেরপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে স্বচ্ছতার সাথে ভিজিএফ কার্ড বিতরণের কাজ সম্পন্ন করা হয়েছে। দু’একদিনের মধ্যেই চাল বিতরণের কার্যক্রম শুরু করা হবে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, ভিজিএফ কার্ডের মাধ্যমে দরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে উপজেলা ও পৌরসভায় মনিটরিং টিম গঠন করা হয়েছে।

Need Ads