ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকে সমাপনী পরীক্ষা থাকছে না : প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬২
প্রাথমিকে সমাপনী পরীক্ষা থাকছে না : প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নতুন কারিকুলাম অনুযায়ী আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ী) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ২১ এপ্রিল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ঈদের পর প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামে দেশের বিভিন্ন উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। আগামী বছর থেকে তা সব বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন শুরু করা হবে।

চলতি বছরের পিইসি-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত দুই বছর করোনার কারণে ক্লাস বন্ধ ছিল। সে কারণে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

Shamol Bangla Ads

তবে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ না বাড়িয়ে ক্লাসভিত্তিক শিখন জ্ঞান যেন অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ র‍্যাবের সব অভিযানই আইন মেনে হয়: মুখপাত্র পরবর্তী সংবাদ আগাম বন্যা থেকে ফসল রক্ষায় হাওরে আসছে নতুন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads