শেরপুরের শ্রীবরদীতে এনসিডিএস, ট্রাফিক অ্যাকসিডেন্ট ও সাপে কাটাসহ অন্যান্য বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সৈযদা তানজিনা আফরিন। কর্মশালায় এনসিডিএস,রোড ট্রাফিক এ্যাকসিডেন্ট,সাপে কাটাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ডা, ফিরোজ আলম জনি।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হকের সঞ্চালনায় ডাক্তার মোঃ আব্দুস সুবহান আল সাইদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, কমিশনার আশরাফুল আলম বধু প্রমুখ।

এতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।




