ads

বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফেনসিডিল ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ২ বোতল ফেনসিডিলসহ মো. হাসানুজ্জামান খোকন (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৯ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে শহরের গড়কান্দা আনসার ক্যাম্প এলাকায় পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলের চালান নিয়ে শহর থেকে নাকুগাঁও মহাসড়ক হয়ে সীমান্তের দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে আনসার ক্যাম্প এলাকায় ওঁৎ পেতে থাকে জেলা ডিবি পুলিশ। পরে হাসানুজ্জামান খোকন ও এক যুবক মোটরসাইকেলযোগে আনসার ক্যাম্প অতিক্রম করার সময় ডিবির এসআই আজিজসহ সঙ্গীয় ফোর্স তাদের চ্যালেঞ্জ করে দেহ তল্লাসী করলে হাসানুজ্জামান খোকনের কাছে ২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তবে এসময় দৌড়ে পালিয়ে যায় সঙ্গে থাকা অপর যুবক।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসানুজ্জামান খোকনকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আটক হাসানুজ্জামান খোকনের বিরুদ্ধে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের চেষ্টা এবং শিক্ষকদের দাদনে টাকা দিয়ে সাদা চেকে স্বাক্ষর ও নানা ধরণের হয়রানীর অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

Need Ads