ads

বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভটভটি উল্টে ২ সহোদর ভাই নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২২ ৫:৩৩ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি উল্টে গিয়ে দুই সহোদর ভাই নিহত ও চালক আহত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়েরগাঁও মোড়ে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছেন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার টিকরাকান্দি গ্রামের মৃত উমেদ আলীর ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে গরু বিক্রি করে শ্যালোইঞ্জিনচালিত ভটভটিযোগে বাড়ি ফেরার জন্য ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা দেন হারেজ আলী ও শামছুল হক। পথিমধ্যে নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে গেলে ভটভটির চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী ও শামছুল হক গুরুতর আহত হন।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে তারাকান্দা এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়। ভটভটি চালক বাবুল মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads