রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করেছে গ্রিস

খবর টি পড়েছেন : ২২১
রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করেছে গ্রিস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গ্রিস কর্তৃপক্ষ ইভিয়ার দক্ষিণ উপকূল থেকে একটি রুশ তেল ট্যাংকার জব্দ করেছে। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

গ্রিসের ওই কর্মকর্তা বলেন, ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যসহ রুশ পতাকাবাহী তেল ট্যাংকার পেগাস জব্দ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিস এই পদক্ষেপ নিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জাহাজটি আটক করা হলেও তেলের কার্গো জব্দ করা হয়নি। কর্তৃপক্ষ এর বেশি তথ্য জানায়নি।

Shamol Bangla Ads

পটভূমি: চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত নিষেধাজ্ঞা প্যাকেজে ইইউ সদস্যভুক্ত ২৭ দেশের বন্দরে রাশিয়ান জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলো নিষেধাজ্ঞা আওতার বাইরে রাখা হয়। সূত্র: সিএনএন, রয়টার্স

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের মিষ্টির প্রশংসা করলেন মমতা পরবর্তী সংবাদ ‘মাত্র কয়েক ঘণ্টা আছে, সাহায্য করুন’ বাঁচার আকুতি…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads