ads

রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

খবর টি পড়েছেন : ১৫৩
করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু কমলেও দেশে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরেকটি ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর সেটা হতে পারে মে’র শেষ বা জুনের শুরুতেই। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার ৮টা পর্যন্ত) করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে পরপর ৫ দিন কারো মৃত্যুর খবর পাোয়া যায়িন। একই সময়ে রোগ শনাক্ত হয়েছে ৫১ জনের দেহে। আগের দিনের তুলনায় রোগী বাড়ল ২৪ জন। এ নিয়ে টানা ২২ দিন শনাক্তের সংখ্যা একশ’র নিচে। আর নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার এক দশমিক ২৮ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬৮ শতাংশ। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার ৮টা পর্যন্ত। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ওই তথ্য।

Shamol Bangla Ads

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস বিভিন্ন দেশে কমে গিয়ে কিছুদিন পর আবার বাড়ে। সাধারণত তিন মাস পর পর করোনার একেকটা ঢেউ আসে। পাশাপাশি করোনার নতুন কোনো ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। তাই সংক্রমণ কমায় স্বাস্থ্যবিধি পালনে শিথিলতার কোনো অবকাশ নেই, বরং স্বাস্থ্যবিধি পালনে সবার আরো সচেতন হওয়া প্রয়োজন বলেও জানান তারা।

বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি প্রসঙ্গে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, দেশে এই মুহূর্তে সংক্রমণ সব থেকে কম রয়েছে। তবে সংক্রমণ শেষ হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে সংক্রমণ কমে গিয়েছিল, সেখানে আবার সংক্রমণ বাড়ছে। সাধারণত সব দেশেই তিন মাস পর পর করোনার ঢেউ দেখা যায়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেশে করোনার আরেকটি ঢেউ আসার আশঙ্কা রয়েছে। আবার করোনার নতুন কোনো ভ্যারিয়েন্টে কারণেও সংক্রমণ দ্রুত বাড়তে পারে। নতুন ভ্যারিয়েন্ট না এলেও সংক্রমণ ঊর্ধ্বগতির প্রবণতা রয়েছে।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসমাবেশ যতটা এড়িয়ে চলা। যেখানে লোকজনের জমায়েত হয়, সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা করা। কোনো কিছু স্পর্শ করলে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা কিংবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ডা. মুশতাক হোসেন আরো বলেন, মাস্ক পরা এবং হাত ধোয়া আমাদের শুধুই করোনা থেকে নয়, অন্যান্য রোগ থেকেও সুরক্ষা দেবে। এখন যেমন ডায়রিয়া হচ্ছে অনেকের। সাবান দিয়ে নিয়মিত হাত ধুলে ডায়রিয়া থেকে অনেক ক্ষেত্রেই সুরক্ষা পাওয়া যায়। তিনি আরো বলেন, আমরা মহামারি থেকে স্বাভাবিক জীবনে অবশ্যই ফিরে যাব। স্বাভাবিক জীবনে ফিরে যেতে অন্যান্য রোগ বালাই থেকে আমাদের মুক্ত থাকতে হবে। না হলে স্বাভাবিক জীবনে ফেরার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। গতকালের স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে তিন হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষায় ৫১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫২টি। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক দুই শতাংশ। আর প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ। অধিদফতরের তথ্যানুযায়ী, নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরে ৪৭ জন। বিভাগ হিসেবে, ঢাকা ৪৭ জন, চট্টগ্রাম দুইজন এবং ময়মনসিংহ ও বরিশাল একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ পরবর্তী সংবাদ সাংবাদিক নাঈম হত্যা ॥ প্রধান আসামি রাজু বন্দুকযুদ্ধে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads